IQNA

লেবাননে সোমবার থেকে পবিত্র রমযান শুরু

15:32 - September 01, 2008
সংবাদ: 1683005
লেবাননের মুফতি ১ সেপ্টেম্বর সোমবার থেকে সেদেশে পবিত্র মাহে রমযান শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন
বাহরাইনের বার্তাসংস্থা ‘বিএনএ’ র বরাত দিয়ে লেবানন থেকে বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, লেবাননের মুফতি মোহাম্মদ রাশিদ রগেব কাবনি ঘোষণা করেছেন শনিবার রমযানের চাঁদ না দেখা যাওয়ায় লেবাননে সোমবার থেকে পবিত্র রমযান শুরু হবে। তিনি ৩১ আগস্ট রোববারকে শাবান মাসের শেষ দিন হিসেবে উল্লেখ করে পহেলা সেপ্টেম্বর সোমবার থেকে লেবাননে পবিত্র রমযান শুরু হবে বলে ঘোষণা করেন। তিনি বরকতময় এই মাসে সবাইকে রোযারাখার পাশাপাশি বেশি বেশি আল্লাহর ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করার আহবান জানিয়ে পবিত্র এই মাস যেন বিশ্বের সকল মুসলমানের জন্য নিরাপত্তা ও প্রশান্তির মাসে পরিণত হয় মহান আল্লাহর কাছে এই কামনা করেন । এদিকে মঙ্গলবার থেকে বাংলাদেশেসহ বিশ্বের অনেক দেশে পবিত্র রমযান শুরু হবে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম খবর দিয়েছে । # 288091
captcha