সৌদি আরবের আন্তর্জাতিক ইসলামী বার্তাসংস্থা ‘আই আই এন এ’ এর বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা ইকনা জনিয়েছে, বিশ্ব ইসলামী প্রচারণা সংস্থা কলাম্বিয়ার রাজধানী বগোতার কেন্দ্রীয় ইসলামী গ্রন্থাগারে ইংরেজি, ফরাসী ও স্পেনিশ ভাষায় অনুবাদকৃত বেশকিছু পবিত্র কোরআন উপহার দিয়েছে। বিশ্ব ইসলামী প্রচারণা সংস্থা এর আগে হল্যান্ড, রাশিয়া, বসনিয়া, সেনেগাল, কম্বো, সিয়েরালিউন, তাঞ্জানিয়া, ও মোজাম্বিকের ইসলামী কেন্দ্রগুলোতে পবিত্র কোরআন ও ইসলামী গ্রন্থ উপহার দেয়। #288089