সৌদি আরবের সরকারী বার্তাসংস্থার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব ইসলামী সংস্থা পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মুসলমানদের প্রতি অভিন্ন্দন বার্তায় রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজানের গুরুত্ব তুলে ধরে সিয়াম সাধনার এই মাসকে যথাযথভাবে কাজে লাগানোর জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছে। এই অভিনন্দন বার্তায় আরো বলা হয়েছে এটি এমন একটি মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে । এছাড়া এই মাসেই রয়েছে পবিত্র লাইলাতুল কাদর বা শবে কদরের রাত । যে রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম । তাই বরকতময় এই মাসে প্রতিটি মুসলমান যেন সংযম ও আত্মনিয়ন্ত্রনের মাধ্যমে নিজের পরিশুদ্ধি ও রাব্বুল আলামিনের সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন করতে পারে সেজন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হয়। #
288853