ফরাসী বার্তাসংস্থা এ এফ পি’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইহুদিবাদী ইসরাইল এক বিবৃতে ঘোষণা করেছে পবিত্র রমযান মাসে শুধুমাত্র ৫০ উর্ধ্ব বয়সী পুরুষ ও ৪৫ উর্ধ্ব বয়সী মহিলা মসজিদুল আকসায় প্রবেশ করতে পারবেন। এছাড়া এই বিবৃতি অনুযায়ী ৩০ থেকে ৪৫ বছর বয়সী ঐ সকল মুসল্লী মসজিদুল আকসায় প্রবেশ করতে পারবেন যাদের এই মসজিদে প্রবেশের ব্যাপারে ইসরাইলী সেনাকর্তৃক অনুমতিপত্র রয়েছে ।# 288765