IQNA

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেনাবাহিনীর জন্য পবিত্র কোরআনের হেফয শিক্ষা কোর্স চালু

15:10 - September 03, 2008
সংবাদ: 1683888
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল থেকে সেনাবাহিনীর জন্য পবিত্র কোরআনের হেফয শিক্ষা কোর্স চালু হয়েছে
তথ্য সরবরাহকারী সংস্থা মাঅ’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জনিয়েছে, ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্ম বিষয়ক মন্ত্রী জামাল বুয়াতানে গাজায় সেনাবাহিনীর পবিত্র কোরআনের হেফজ শিক্ষা কোর্স শুরু হওয়ার কথা উল্লেখ করে বলেন, পবিত্র কোরআনের এই হেফজ শিক্ষা কোর্সকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এতে শিক্ষার্থীরা পবিত্র কোরআনের ১০ পারা, ১৫ পারা ও ৩০ পারা হেফজ শিক্ষা কোর্সে ভর্তি হতে পারবেন । তিনি আরো বলেন, পবিত্র কোরআনের এই হেফজ শিক্ষা কোর্সে যারা ৩০ পারা পবিত্র কোরআন হেফজ করতে পারবেন তাদের চাকরীর অভিজ্ঞতায় ২ বছর, যারা ১৫ পারা পবিত্র কোরআন হেফজ করতে পারবেন তাদের চাকরীর অভিজ্ঞতায় ১ বছর ও যারা ১০ পারা পবিত্র কোরআন হেফজ করতে পারবেন তাদের চাকরীর অভিজ্ঞতায় ৬ মাস যুক্ত করা হবে । এছাড়া এই কোরআন শিক্ষা কোর্স শেষে পূর্ণ কোরআন শরীফ হেফজ কারীদেরকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে ।# 289355
captcha