IQNA

ইন্দোনেশিয়ার আচের প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রার্থীদের পবিত্র কোরআনের ক্বেরায়াত পরীক্ষা

15:12 - September 03, 2008
সংবাদ: 1683889
ইন্দোনেশিয়ার আচে প্রদেশের নির্বাচন কমিশন সচিবালয়ে আগামী ৭ সেপ্টেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনে প্রার্থীদের পবিত্র কোরআনের ক্বেরাআত পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
বার্তাসংস্থা আনতারার বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইন্দোনেশিয়ার আচে প্রদেশের নির্বাচন কমিশনার ইয়বারীন অদিদরমা বলেছেন, আচে প্রদেশের নির্বাচন কমিশন সচিবালয়ে এই প্রদেশের প্রাদেশিক পরিষদের নির্বাচনের ১৩৬০ জনেরও বেশি প্রার্থীর পবিত্র কোরআনের ক্বেরাআত পরীক্ষা অনুষ্ঠীত হবে। পবিত্র কোরআনের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ৪ সদস্য বিশিষ্টি ১০ গ্রুপের তত্বাবধানে আচে প্রদেশের নির্বাচনের প্রার্থীদের পবিত্র কোরআনের ক্বেরায়াত বিষয়ক যোগ্যতা যাচাই করা হবে। তিনি আচে প্রদেশের নির্বাচনী আইনের ৩/২০০ ধারা অনুযায়ী এই প্রদেশের প্রাদেশিক পরিষদের নির্বাচনের প্রার্থীদের পবিত্র কোরআনের ক্বেরাআন পরীক্ষায় অংশগ্রহণকে জরুরী বলে বর্ণনা করেছেন। # 289210
captcha