তথ্য সংস্থা “ ameinfo" এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মুসলিম দেশগুলোর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণের উপস্থিতিতে আগামী ৭ রমজান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ইসলামী শিক্ষার উন্নয়ন শীর্ষক সপ্তম রমজান সম্মেলন অনুষ্ঠিত হবে ।সম্মেলনে “মোহাম্মদ বিন সৌদ আরাবিস্তান” ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ মোহাম্মদ হসনের উদ্বোধনী ভাষণের মধ্য দিয়ে এই সম্মেলন শুরু হওয়ার কথা রয়েছে। বার্তাসংস্থাটি আরো জানিয়েছে, দুবাই রমজান সমিতির সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে । দুবাইয়ের কোরআন চ্যানেল ও হাফেজ চ্যানেল সহ সংযুক্ত আরব আমিরাতের বেশকয়েকটি টেলিভিশন চ্যানেল এই সম্মেলন সম্প্রচার করবে । এছাড়া দেশটির রেডিও চ্যানেলগুলোও এই সম্মেলনে বক্তাদের ভাষণ প্রচার করবে। # 289293