সংযুক্ত আরব আমিরাতের দৈনিক আল বায়নের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ‘‘ দুবাইয়ের আলো’’ স্যাটেলাইট চ্যানেলের নির্বাহী প্রধান আব্দুল লফিত আল সয়েগ বলেন, এই স্যাটেলাইট চ্যানেলে ধর্মীয় , সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিশেষভাবে প্রধান্য পাবে। তিনি বলেন, ইসলামী দেশগুলো বিশেষকরে আরব সমাজের সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি এই অঞ্চলের মানুষের ধর্মীয়, সামাজিক ও মানবিক মূল্যবোধকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই এই স্যাটেলাইট চ্যানেল প্রতিষ্ঠা করা হয়েছে । উল্লেখ্য দুইবাইতে “ দুবাইয়ের আলো” নামে একটি রেডিও চ্যানেলও রয়েছে যা গত দুই বছর ধরে সামাজিক , সাংস্কৃতিক ও ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানমালা প্রচার করে আসছে । # 289252