IQNA

তেহরানের আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীতে কোরআন বিষয়ক বিদেশী শিল্পি ও গবেষকদের উপস্থিতি বৃদ্ধি

15:02 - September 06, 2008
সংবাদ: 1684767
তেহরানের আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীতে গতবছরের তুলনায় কোরআন বিষয়ক বিদেশী শিল্পি ও গবেষকদের উপস্থিতি শতকরা ৩৫ ভাগ বৃদ্ধি পেয়েছে ।
ইরানের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক মোহাম্মদ হোসাইন হাশেমী ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, গত বছর তেহরানের ১৫ তম কোরআন প্রদর্শণীর আন্তর্জাতিক বিভাগে বিশ্বের ১১ টি দেশ অংশগ্রহণ করলেও এবারের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীতে বিশ্বের ২০ টি দেশ অংশ নিয়েছে । ইরানের ১৬ তম এই আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিল্পি ও গবেষকগণ প্রদর্শণীর বাইরেও ইরানের বিভিন্ন কোরআন বিষয়ক শিল্পি ও গবেষকদের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি ইরানের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কোরআন বিষয়ক বিভিন্ন শিল্প, সাহিত্য ও গবেষণাকেন্দ্র পরিদর্শন করবেন। # 290522
captcha