মাজহাব নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পবিত্র রমজান মাসে ফ্রান্সের মুসলমানদের মধ্যে ধর্মীয় বই ও কোরআন শরীফ বিশেষ পকেট কোরআন ক্রয়ের মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ফ্রান্সের ইসলামী বইয়ের দোকানদাররা বলছেন এবাবের রমজানে মুসলমানদের মধ্যে পকেট কোরআন কেনার আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে ।এদিকে, ফ্রান্সের একটি পত্রিকা লিখেছে পবিত্র কোরআন হলো এমন একটি গ্রন্থ যার চাহিদা কোনদিন শেষ হবে না । এমনকি ইসলামের বিশেষ দিনগুলোতে বিশেষকরে রমজান মাসে এই মহা গ্রন্থের চাহিদা ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়ে থাকে ।#290658