IQNA

তুরস্কে পবিত্র রমজান মাসে দিনে ১৫ হাজার দরিদ্র মানুষকে সেহরী ও ইফতারী খাওয়ানোর ঘোষণা

15:29 - September 07, 2008
সংবাদ: 1685134
তুরস্কের রেডক্রিসেন্ট সোসাইটি পবিত্র রমজান মাসে দিনে ১৫ হাজার দরিদ্র মানুষকে সেহরী ও ইফতারী খাওয়ানোর ঘোষণা দিয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, তুরস্কের রেডক্রিসেন্ট সোসাইটি পবিত্র রমজান মাসে দিনে ১৫ হাজার দরিদ্র মানুষকে সেহরী ও ইফতারী খাওয়ানোর পাশাপাশি ৮০ হাজার দরিদ্র একক পরিবার ও ৫০ হাজার যৌথ পরিবারকে খাদ্য সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে। এরমধ্যে ৮০ হাজার দরিদ্র একক পরিবারকে রেশনিং পদ্ধতিতে খাদ্য সাহায্য দেয়া হবে বলে জানানো হয়েছে ।এছাড়া সংস্থাটির পক্ষ থেকে দেশের দরিদ্র জনগণের সাহায্যার্থে বেশকিছু ব্যাংক একাউন্ট খোলা হয়েছে যাতে দেশের দরিদ্রদের সাহায্যে এগিয়ে আসতে আগ্রহী ব্যক্তিরা এই একাউন্টে অর্থ জমা দিতে পারেন। উল্লেখ্য সংস্থাটি দেশের দারিদ্র বিমোচনে রোজাদারদের যাকাত ও ফেতরার টাকাও সংগ্রহ করে থাকে। # 290667
captcha