IQNA

ইসলামী সম্মেলন সংস্থার সংসদ বিষয়ক মহাসচিবের সাথে ইরানের সংসদ স্পিকারের বৈঠক

16:12 - September 09, 2008
সংবাদ: 1686075
ইরানের সংসদ স্পিকার ডঃ আলী লারিজানি এক ইফতার পার্টিতে ও আই সির পার্লামেটের মহাসচিবের সাথে বৈঠক করেছেন।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইরানের সংসদ স্পিকার ডঃ আলী লারিজানি এক ইফতার পার্টিতে ইসলামী সম্মেলন সংস্থার সংসদ বিষয়ক মহাসচিব মাহমূদ কালিচের সাথে ফিলিস্তিন সংকটসহ মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেছেন। বৈঠকে, জনাব লারিজানি মুসলিম বিশ্বের যেকোন সমস্যা মোকাবেলায় ও আই সি’র পার্লামেন্ট মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে বলে আশাপ্রকাশ করেন ।তিনি এসময় ফিলিস্তিনের মজলুম জনগণের সহযোগিতায় এগিয়ে আসার পাশাপাশি বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে ও আই সি’র পার্লামেন্টকে যেকোন ধরনের সহযোগিতা করতে ইরানের পার্লামেন্টের প্রস্তুতির কথা ঘোষণা করেন। এসময় ও আই সির পার্লামেন্টের মহাসচিব ও আই সির পার্লামেন্টকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার ঘোষণা দেয়ায় ইরানের সংসদ স্পিকারকে ধন্যবাদ জানান। # 291961
captcha