মরক্কোর দৈনিক আল তাজদিদের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোর মুফতি আব্দুর রাহিম নাবলুসি দেশটিতে পবিত্র কোরআন শিক্ষা বিষয়ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খবর দিয়ে বলেছেন কেবল মরক্কোতেই নয় বরং গোটা প্রাচ্য ও পাশ্চাত্যেও এ ধরনের বিশ্ববিদ্যালয়ের নজির খুব কমই রয়েছে ।উল্লেখ্য মরক্কোর ফস শহরে বাদশাহ ৬ষ্ঠ মালাক মোহাম্মদের নামে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। #292504