আফগানিস্তান থেকে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আফগানিস্তানের বালখ প্রদেশের ইমাম হাসান মোস্তবা ( আ:) ক্বারী পরিষদের কর্মকর্তা নদের শারিফী বলেছেন, আফগানিস্তানের প্রাদেশিক পর্যায়ের ইসলামী সংগঠনগুলো দেশের বড় বড় প্রদেশ বালখ, হেরাত, কাবুল ও বমিয়নসহ বিভিন্ন প্রদেশে পবিত্র রমজান মাসে কোরআন ও হাদিস শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জনাব শারিফী বলেন, আফগানিস্তানের বড় বড় প্রদেশগুলো বিশেষ করে বালখ প্রদেশে এবারের রমজানে কোরআন ও হাদিস শিক্ষামূলক আসরগুলোতে যুবকদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। তিনি আরো বলেন, আফগানিস্তানে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির উন্নয়নের সাথে সাথে দেশে ধর্মীয় তৎপরতাও জোরদার হয়েছে। #293499