IQNA

জার্মানীর মুনিস্টার বিশ্ববিদ্যালয়ের ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপকের ইসলাম বিরোধী তৎপরতা

15:11 - September 15, 2008
সংবাদ: 1688164
জার্মানীর মুনিস্টার বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় গবেষণা কেন্দ্রের প্রধান ও ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক সাফিন মোহাম্মদ কলিশের ইসলাম বিরোধী তৎপরতার বিরুদ্ধে জার্মানীর মুসলমানদের তীব্র প্রতিবাদ
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীর মুনিস্টার বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় গবেষণা কেন্দ্রের প্রধান ও ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক সাফিন মোহাম্মদ কলিশ সম্প্রতি তার লেখা এক বইতে ইতিহাসে ইসলামের নবী (সা:) ও মহাগ্রন্থ আল কোরআনের কোন অস্তিত্ব নেই বলে যে দাবী করেছেন জার্মানীসহ মুসলিম বিশ্বে এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ।জার্মানীর মুসলমানরা মি: কলিশের এই ইসলাম অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে ইসলাম বিদ্বেষী এই লেখককে জার্মানীর মুনিস্টার বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় গবেষণা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পাশাপাশি তার বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেয়ার দাবী জানান। জার্মানীর বৃহত্তম ইসলামী সংগঠন এই ঘটনার প্রতিবাদে মুনিস্টার বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় গবেষণা কেন্দ্রের সাথে সবধরনের সহযোগিতা ছিন্ন করেছে। #294667
captcha