ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সংস্থা “ আইসিস্কো” এর উদ্যোগে আযারবাইজানের রাজধানী বাকুতে আগামী ৪ থেকে ৮ নভেম্বর ধর্মীয় বৈষম্য ও ইসলাম আতঙ্ক সৃষ্টির ষড়যন্ত্র মোকাবেলায় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ, আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র মোকাবেলায় করণীয় সম্পর্কে আলোচনা ও পর্যালোচনা করা হবে। গত ৪ ও ৫ সেপ্টেম্বর এই সম্মেলনের আলোচ্যসূচির পর্যালোচনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। #294772