IQNA

সিরিয়ায় ১ অক্টোবর পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা

14:29 - September 17, 2008
সংবাদ: 1689043
সিরিয়ার জোতির্বিজ্ঞানীরা ঘোষণা করেছেন পহেলা অক্টোবর বুধবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
দৈনিক সিরিয়া নিউজের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সিরিয়ার জোতির্বিজ্ঞানীরা আকাশে চন্দ্রের অবস্থানের উপর ভিত্তি করে ঘোষণা করেছেন ১ অক্টোবর সিরিয়ায় পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে ।সিরিয়ার জোতির্বিদ পরিষদে সভাপতি মোহাম্মদ আল আসিরী বলেন, চন্দ্রের অবস্থান অনুযায়ী পবিত্র ইদু্ল ফিতরের জন্য ঘোষিত তারিখ পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই ।উল্লেখ্য সিরিয়ার সাথে একই দিনে অন্যান্য আরবদেশেও পবিত্র রমজান শুরু হওয়ায় এইদেশগুলোতে একই দিনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে বলে ধারনা করা হচ্ছে। # 295907
captcha