ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অষ্ট্রিয়ার সলজবুর্গ শহরের আহলে বায়েত মসজিদের ইমাম সাইয়্যেদ মুসা হোসাইনি ইমাম হাসান ( আ:) এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপনের খবর দিয়ে বলেছেন, ইরানী, আফগানী ও তুর্কি শিয়াদের উপস্থিতিতে অনুষ্ঠিত ইমাম হাসান (আ:) এর পবিত্র জন্মদিনের এই অনুষ্ঠানে ইমামের জীবনী নিয়ে আলোচনা, পবিত্র কোরআন তেলাওয়াত ও তাফসির, ইসলামী গান পরিবেশন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া এই অনুষ্ঠানে নামায ও রোযার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়। এদিকে ইরান, ইরাক ও লেবাননসহ অনেক দেশেই গতকাল ইমাম হাসান (আ:) এর পবিত্র জন্মদিন পালিত হলেও সৌদি আরবের কর্মকর্তারা দেশটির শিয়া অধ্যষিত আল হাসা ও কাতিফ প্রদেশে ইমাম হাসান (আ:) এর পবিত্র জন্মদিন পালনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। # 295868