IQNA

বাংলাদেশের রাজধানী ঢাকায় বাংলায় অনুবাদকৃত ইরানের সর্বোচ্চ নেতার দুটি বই প্রকাশিত হয়েছে

15:42 - September 18, 2008
সংবাদ: 1689330
ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বাংলায় অনুবাদকৃত ইরানের সর্বোচ্চ নেতার লেখা দুটি বই প্রকাশিত হয়েছে।
ঢাকা থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে বাংলায় অনুবাদকৃত ইরানের সর্বোচ্চ নেতার লেখা “ নামাযের অন্তর্নিহীত তাৎপর্য ’’ও ‘‘ কোরআনে ইসলামী চিন্তা ধারার সামগ্রিক পরিকল্পণা ” শীর্ষক দুটি বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশের বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ ইসা শাহেদী এই বই দুটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন। প্রাথমিকভাবে উভয় বই’ ই এক হাজার কপি করে ছাপানো হয়েছে ।উল্লেখ্য এর আগেও ঢাকাস্থ ইরানী সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার একটি বই ছাপা হয়েছে এবং বর্তামানে আরো একটি বইয়ের অনুবাদ চলছে যা খুব শিঘ্রই ছাপানো হবে বলে জানানো হয়েছে ।# 295499
captcha