ইরানের কুদসে রাজাভী প্রদেশের জনসংযোগ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ জাররবী বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীতে ইংরেজী ভাষায় অনুবাদকৃত সর্ববৃহৎ ও সবচেয়ে ভারী কোরআন শরীফ প্রদর্শণীর কথা উল্লেখ করে বলেন, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইরানী শিক্ষক রাহিমে দৌলাতি দির্ঘ ৮ বছরে ইংরেজি ভাষায় এই কোরআন শরীফ অনুবাদ করেন।
৭০ × ৫০ সাইজের কাগজে ছাপানো পবিত্র এই কোরআন শরীফের ওজন ৪৬ কিলোগ্রাম । পবিত্র এই কোরআন শরীফ বর্তামানে ইরানের কোদস রাজাভী প্রদেশের কেন্দ্রীয় গ্রন্থাগারের তত্বাবধানে রয়েছে। # 296225