IQNA

সুইডেনে কর্মক্ষেত্রে হিজাবের উপর কোন নিষেধাজ্ঞা নেই : প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রিনফেল্ড

17:49 - September 18, 2008
সংবাদ: 1689387
সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রিনফেল্ড বলেছেন, যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ বসবাস করে সেখানে কোন হিংসা-বিদ্বেষ থাকা উচিত নয় ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সুইডেনের প্রধানমন্ত্রী ফ্রেড্রিক রিনফেল্ড মুসলমানদের ধর্মীয় কেন্দ্র পরিদর্শণে এসে বলেছেন, , যেখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ বসবাস করে সেখান থেকে সব ধরনের হিংসা-বিদ্বেষ দূর হওয়া উচিত । তিনি পবিত্র রমজান উপলক্ষ্যে দেশটির মুসলমানদের ধর্মীয় ও বানিজ্যিক কেন্দ্র পরিদর্শণ করতে এসে একথা বলেন । এছাড়া সুইডেনে কর্মক্ষেত্রে হিজাবের উপর কোন নিষেধাজ্ঞা নেই একথা উল্লেখ করে তিনি দেশটিতে ধর্মীয় উপাসনা কেন্দ্র আরো বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন । উল্লেখ্য সুইডেনে বর্তমানে ৪ লক্ষেরও বেশি মুসলমান বসবাস করছে # 296317
captcha