পবিত্র কোরআন বিষয়ক বিশেষজ্ঞ মোহাম্মদ রেজা সলেহ বার্তাসংস্থা ইকনার আন্তর্জাতিক বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে পিকিংস্থ ইরানী দূতাবাসে ইরানী নাগরিকদের পবিত্র শবে ক্বদরের রাত্রি জাগরণের খবর দিয়ে বলেন, বৃহস্পতিবার, শনিবার ও সোমবার এই তিনদিন ব্যাপী মাগরিব ও ইশার নামাযের পর পবিত্র শবে ক্বদরের ইবাদত-বন্দেগীর উদ্দেশ্যে রাত্রী জাগরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে বিভিন্ন ইবাদত-বন্দেগীর পাশাপাশি পবিত্র কোরআনের ক্বেরাআত ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য চিনের পিকিং শহরের পাশাপাশি হংকং ও সাংহাই শহরের ইরানী কনস্যূলেট ভবনেও পবিত্র শবে ক্বদরের রাত্রী জাগরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।# 297099