IQNA

12:03 - September 21, 2008
সংবাদ: 1690169

আলজেরিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে আগামী ২২ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

elmoudjahid এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আলজেরিয়ার ওয়াকফ ও মর্ধ বিষয়ক মন্ত্রনালয়ের কোরআন শিক্ষা বিভাগের উপপ্রধান মোহান্দ আইদার মেশনন আগামী ২২ সেপ্টেম্বর থেকে আলজেরিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠানের খবর দিয়ে বলেন, এপর্যন্ত বিশ্বের ৪১ টি দেশ এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। তবে এই প্রতিযোগিতায় মোট ৫৫টি দেশ অংশ নিতে পারে বলে প্রাপ্ত খবরে জানাগেছে ।জনাব মেশনন বলেন, এই প্রতিযোগিতার জন্য বিশ্বের ৫ জন বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞকে বিচারক হিসেবে নিয়োগ দেয়া হবে। আগামী ২৭ রমজান পবিত্র শবে ক্বদরের রাতে এই প্রতিযোগিতার ফলাফল গোষণা করা হবে। আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুল আযিয বুতেফলিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার করবেন বলে জানানো হয়েছে । #297066
captcha