ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্ব মুসলিম ওলামা পরিষদের সভাপতি ইউসুফ কারজাভী শিয়া মুসলমানদেরকে বিপদগামী হিসেবে উল্লেখ করে সম্প্রতি যে বিবৃতি দিয়েছেন বৃটেনের ইসলামী কেন্দ্র তার প্রতিক্রিয়ায় এ ধরনের বিবৃতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে উল্লেখ করে বলেছে, জনাব কারজাভির এ ধরনের বিবৃতি পবিত্র আহলে বাইতের অনুসারী ৫০ কোটি শিয়া মুসলমানদের প্রতি অবমাননার শামিল ।বিবৃতিতে আরো বলা হয় শিয়া মুসলমানদের প্রতি জনাব কারজাভির এ ধরনের মন্তব্য শিয়া ও সুন্নি মুসলমানদের ধম্যকার ঐক্য প্রচেষ্টাকে প্রশ্নের সম্মোখিন করেছে । পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতেও সুস্পষ্টভাবে মুসলমানদের ঐক্যের উপর গুরুত্বারো করা হয়েছে । উল্লেখ্য বিশ্ব মুসলিম ওলামা পরিষদের সভাপতি ইউসুফ কারজাভী গত সপ্তায় দৈনিক আল মেসরি আল ইয়ুমকে দেয়া এক সাক্ষাৎকারে শিয়া মুসলমানদেরকে বিপদগামী হিসেবে উল্লেখ করে বলেছে শিয়া মুসলমানরা সুন্নি মাজহাবের অনুসারীদের মাঝে অর্থ ও প্রচারণা চালিয়ে তাদেরকে নিজেদের মাজহাবের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছে। জনাব কারজাভীর এ ধরনের বিবৃতির বিরুদ্ধে বিশ্বের শিয়া মুসলমানরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ।# 297655