IQNA

15:15 - September 22, 2008
সংবাদ: 1690528

পবিত্র কোরআন ইতিহাসের পথ পরিবর্তন কারী

কাতারের এক ইসলামী কেন্দ্রের পরিচালক শুক্রবার এক ইফতার মাহফিলে দেয়া ভাষণে বলেন পবিত্র কোরআন এমন একটি আসমানী গ্রন্থ যা মানব ইতিহাসে এক আমূল পরিবর্তন এনেছে ।

দৈনিক পেনিনসুলা এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বাস্তবতার অনুসন্ধানী বিষয়ক সংস্থার প্রধান আকবার দুহায় পবিত্র কোরআনকে ইতিহাস পরিবর্তন কারী হিসেবে উল্লেখ করে বলেন, এডওয়ার্ড ‍গিবুন ও মিশেল হার্ট এর মতো বিশ্বের অধিকাংশ বিশিষ্ট ইতিহাসবিদ ও লেখক মনে করেন আসমানী কিতাব আল কোরআন এমন একটি গ্রন্থ যা মানুষের জীবনে বিষ্ময়কর প্রভাব ফেলার পাশাপাশি মানবেতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। পবিত্র কোরআন কেবল মুসলমানদের জীবনেই নয় বরং বিশ্বের সকল মানুষের জীবনেই প্রভাব ফেলেছে একথা ‍উল্লেখ করে তিনি আরো বলেন, একমাত্র পবিত্র কোরআনই মানুষকে শিখিয়েছে জাতি , ধর্ম, বর্ণ লিঙ্গ নির্বিশেষে সবাই মহান আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী। # 297527
captcha