ইরানের সমাজ কল্যাণ এবং ওয়াকফ সংস্থার পবিত্র কোরআন শিক্ষা ও প্রতিযোগিতা বিষয়ক দপ্তরের প্রধান সাইয়্যেদ মোহাম্মদ কাজেম মোসাভি মোত্তাকি বার্তা সংস্থা ইকনার আন্তর্জাতিক বিভাগকে দেয়া এক সাক্ষাৎকারে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে শুরু হওয়া চতুর্থ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক খ্যতি সম্পন্ন ইরানের বিশিষ্ট কোরআনের হাফেজ আযামে মোহাম্মদির অংশ গ্রহনের খবর দিয়ে বলেন, গত শনিবার শুরু হওয়া এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। উল্লেখ্য আযামে মোহাম্মদী চলতি বছরে ইরানের সানান্দাজ শহরে অনুষ্ঠিত মহিলাদের পবিত্র কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করা ছাড়াও গতবছর জর্দানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পবিত্র কোরআনের ২০ পারা হেফজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ।# 297727