IQNA

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

16:07 - September 23, 2008
সংবাদ: 1690976
দুবাইয়ের ১২ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ইয়ামেনের হাফেজ প্রথম স্থান অধিকার করেছে।
দৈনিক গালফ নিউজের বরাত দিয়ে বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দুবাইয়ের যুবরাজ শেখ হামেদন আল মাখতুম এর উপস্থিতিতে শনিবার ১২ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে। এই প্রতিযোগিতায় ইয়ামেনের নাগরিক ফর্স আল আকাম প্রথম স্থান অধিকার করেছে । এছাড়া এই প্রতিযোগিতায় লিবিয়ার নাগরিক নুরুদ্দিন আল ইউনুসি এবং কূয়েতের নাগরিক খালেদ আল আইনতি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে। পবিত্র কোরআন তেলাওয়াতে শেরা কন্ঠের অধিকারী মালয়েশিয়ার বিখ্যাত ক্বারী মোহাম্মদ আহমাদ জহেদের প্রাণ জুড়ানো কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুবাইয়ের ১২ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআনের হেফজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি পবিত্র কোরআন তেলাওয়াতে সেরা কন্ঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করা হয় । এছাড়া এই অনুষ্ঠানে চলতি বছরের সেরা ইসলামী ব্যক্তিত্ব নির্বাচিত করা হয় ।সৌদি আরবের ‘বাদশা ফাহাদ কোরআন প্রকাশনা সংস্থার’ পক্ষ থেকে চলতি বছরের নির্বাচিত সেরা ইসলামী ব্যক্তিত্বের মাঝে এক মিলিয়ন দিরহাম মূল্যের পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য বিশ্বের ৮৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে গত ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ১২ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু হয় এবং গত ১৮ ই সেপ্টেম্বর এই প্রতিযোগিতা শেষ হয়। এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে দুবাইয়ের যুবরাজ ছাড়াও দেশি-বিদেশী অনেক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।#
298060
captcha