ইসলাম অনলাইনের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, শিয়া মাজহাব সম্পর্কে আপত্তিকর বিবৃতি দেয়ার প্রতিবাদে কাতারের রাজধানী দোহার ইসলামী শরীয়া আদালতে বিশ্ব মুসলিম ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ কারজাভীর বিরুদ্ধে দায়ের করা এক মামলায় তার নাগরিকত্ব বাতিল করার পাশাপাশি কাতার থেকে তাকে বহিস্কারের দাবী জানানো হয়েছে ।মামলার অভিযোগে বলা হয়েছে শিয়া মাজহাব সম্পর্কে ইউসুফ কারজাভীর সাম্প্রতিক বিবৃতি এই মাজহাবের পবিত্রতার প্রতি অবমাননার শামিল । এছাড়া ইউসুফ কারজাভির এই আপত্তিকর বিবৃতি শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারিদের মাঝে ফেতনা সৃষ্টি করতে পারে বলে অভিযোগে বলা হয়েছে। উল্লেখ্য বিশ্ব মুসলিম ঐক্য পরিষদের সভাপতি ইউসুফ কারজাভী গত সপ্তায় দৈনিক আল মেসরি আল ইয়ুমকে দেয়া এক সাক্ষাৎকারে শিয়াদেরকে বিপথগামী হিসেবে উল্লেখ করে সুন্নী সমাজে তাদের বিপজ্জনক প্রভাব পড়ার ব্যাপারে হুশিয়ারী উচ্চারণ করেন। ইউসুফ কারজাভীর এই মন্তব্যের পর বিশ্বের শিয়া মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় । তারা এই আপত্তিকর বিবৃতি দেয়ার প্রতিবাদে ইউসুফ কারজাভীর বিরুদ্ধে শাস্তিমূল ব্যবস্থা নেয়ার দাবী জানায় ।# 298537