ফরাসী বার্তাসংস্থা এ এফ পি’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে ‘মালয়েশিয়া টুডে’ ওয়েব সাইটের ডিজাইনার রাজা পুত্র কামারদিন সেপ্টেম্বরের প্রথমার্থে তার ওয়েব সাইটে ইসলাম ধর্মের পবিত্রতার প্রতি অবমাননাকর লেখা প্রকাশ করার অপরাধে মালয়েশিয়ার আদালত তাকে ২ বছরের কারাদন্ড দিয়েছে । উল্লেখ্য মালয়েশিয়ার বিচার বিভাগ ইসলাম ধর্মের পবিত্রতার প্রতি অবমাননাকর যেকোন পদক্ষেপের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার ব্যাপারে বদ্ধ পরিকর। # 299233