ইরানের প্রধান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হোজে এলমিয়ে কোমের শিক্ষক পরিষদের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দির্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে ফিলিস্তিনে অব্যাহত আগ্রাসন ও দেশটির নিরপরাধ ও মজলুম জনগণের বিরুদ্ধে দখলদার ইহুদিবাদীদের পাশবিক নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইরানের প্রধান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হোজে এলমিয়ে কোমের শিক্ষক পরিষদ এক বিবৃতিতে বিশ্ব কুদস দিবসের শুভাযাত্রায় অংশ নেয়ার জন্য ইরানসহ বিশ্বের মুসলমানদের প্রতি আহবান জানিয়েছেন। উল্লেখ্য ফিলিস্তিনী জনগণের প্রতি সমর্থন জানিয়ে ইরানের ইসলামী বিপ্লবের রুপকার ইমাম খোমেনী(র:) বিশ্ব কুদস দিবস পালনের যে ঘোষণা দিয়েছেন তা মুলত: ইসরাইল বিরোধী বিক্ষোভ সমাবেশ করার জন্য শিয়া ও সুন্নী মুসলমানদের ঐক্যের প্রতিক। # 299268