IQNA

ইরানের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শনীতে ইরাকের সাবেক প্রধানমন্ত্রীর বার্তাসংস্থা ইকনার স্টল পরিদর্শণ

14:19 - September 26, 2008
সংবাদ: 1691821
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারী গতরাতে ইরানের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীতে বার্তাসংস্থা ইকনার ষ্টল পরিদর্শণ করেছেন ।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারী গতরাতে ইরানের ১৬ তম আন্তর্জাতিক কোরআন প্রদর্শণীতে বার্তাসংস্থা ইকনার ষ্টল পরিদর্শণ করে এই বার্তাসংস্থার সকল কার্যক্রম সম্পর্কে অবহিত হন। এসময় জনাব ইব্রাহিম জাফারী বিশ্ব কুদস দিবস ও ফিলিস্তিন প্রসঙ্গে ইকনার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ফিলিস্তিন ইস্যু এমন একটি ইস্যু যার সাথে সকল মুসলমান ও এমনকি সারা বিশ্বের মানুষের সম্পর্ক রয়েছে এবং এটি একটি মানবিক বিষয়ও বটে ।এ প্রসঙ্গে ইরাকের এই সাবেক প্রধানমন্ত্রী ইরানের ইসলামী বিপ্লবের রুপকার মরহুম ইমাম খোমেনী ( র:) এর বিশ্ব কুদস দিবসের ঘোষণার প্রতি ইঙ্গিত করে বলেন, ইরানের ইসলামী বিপ্লবের এই নেতা নজীর বিহীন এই ঘোষণার মাধ্যমে আল কুদস মুক্ত করার লক্ষ্যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে যে অনুপ্রেরণা যোগিয়ে গেছেন তা চিরদিন মুসলিম উম্মার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে ।উল্লেখ্য ইরানের ইসলামী বিপ্লবের রুপকার মরহুম ইমাম খোমেনী ( র:) ইহুদিবাদীবাদী ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব ও বর্বর আগ্রাসন থেকে মজলুম ফিলিস্তিনী জাতি ও আল কুদসকে মুক্ত করতে রমজানের শেষ শুক্রবার বিশ্ব কুদস দিবসের ঘোষণা দেয়ার পর থেকে বিশ্বব্যাপী প্রতি বছর এ দিনটি কুদস দিবস হিসেবে পালিত হয়ে আসছে। # 299715
captcha