আল-কুদসের ৩০তম দিবস উপলক্ষ্যে ঢাকার সূপ্রীম কোর্ট বার এ্যসোসিয়েশন হলে ''আল-কুদস এর মুক্তি ও ইসরাইলের পতন কি আসন্ন'' শীর্ষক এক সেমিনারের আয়োজন করে আল-কুদস কমিটি বাংলাদেশ । প্রধান অতিথির ভাষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড: আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন , ন্যায়ের যুদ্ধে ইসরাইলের বিরূদ্ধে অবশ্যই মুসলমানদের জয় হবে । তিনি আরো বলেন, ইসরাইলের পতনের মাধ্যমে আল-কুদস মুক্ত হবে ।
ঢাকায় নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত হাসান ফারযান্দেহ বলেন, স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে ইরান তার সমথর্ন অব্যাহত রাখবে । স্বাধীন ফিলিস্তিনী রাষ্ট্রের রাজধানী হবে আল-কুদস কেন্দ্রিক জেরুজালেম । তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান বিশ্বাস করে যে, মধ্যপ্রাচ্যে অবৈধ ইসরাইলের অবস্থানের কারণে যে বিষাদ, মধ্যপ্রাচ্য সহ আশেপাশের অঞ্চলের জন্য সৃস্টি হয়েছে, তা ঐ অঞ্চলের দেশগুলোর বলিষ্ঠ পদক্ষেপ ও প্রতিরোধেই ফিলিস্তিনী জনগনণ ও মুসলিম উম্মার জন্য বিজয় বয়ে আনবে ।
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ বলেন, ইসরাইলী জবরদখলের জগদ্বল পাথর হতে পবিত্র ফিলিস্তিন ও তার রাজধানী কুদস শরীফকে মুক্ত করার লক্ষ্যে আমাদের আরব ও মুসলিম ভাইদের প্রতি আহবান জানাচ্ছি । বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা আহমদুলল্লাহ আশরাফ বলেন, একদিনই আমরা কুদস দিবস পালন করবো তা নয় । যতদিন বায়তুল মোকাদ্দস মুক্ত না হবে ততদিন আমাদের সংগ্রম অব্যাহত থাকবে । ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক আল -কুদস কমিটির সভাপতি আ. ন. ম আব্দুল মান্নান খান বলেন, ফিলিস্তিনী নাগররিক য়ারা আজ বিশ্বের বিভিন্ন স্থানে উদ্বাস্তু হিসেবে বসবাস করছে তাদের নিজস্ব ভূখন্ডে ফিরিয়ে আনতে হবে । অন্যথায় বিশ্বে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় ।#