ফরাসী বার্তাসংস্থা এ এফ পির বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, মরক্কোয় কোরআন শিক্ষাবিষয়ক একটি মাদ্রাসা ও একটি ওয়েবসাইটের ওহাবী মুফতি মোহাম্মদ মাগরাবি ৯ বছরের কন্যাকে বিয়ে দেয়া বৈধ ঘোষণা করার পর এ নিয়ে দেশব্যাপী তীব্র বিতর্ক সৃষ্টি হলে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ঐ মাদ্রাসাটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়। এই ওহাবী মুফতি মাগরাবির দ্বারা পরিচালিত এই মাদ্রাসাটি ২০০৩ সালে যাত্রা শুরু করে । ৬ থেকে ১৬ বছর বয়সী শিশু ও তরুণরা এই মাদ্রাসাটিতে লেখা পড়া করে আসছে । সৌদি আরবের অর্থায়নে পরিচালিত এই মাদ্রাসায় ৬০ জনেরও বেশি ছাত্র রয়েছে । উল্লেখ্য গত ২২ আগস্ট মরক্কোর এই ওহাবি মুফতি ইসলামী শরীয়া মোতাবেক ৯ বছরের কণ্যাকে বিয়ে দেয়া যায়েজ ঘোষণা করার পর এ নিয়ে দেশটিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয় এবং দেশটির ওলামা পরিষদ মাদ্রাসাটি বন্ধ করে দেয়ার আহবান জানালে মরক্কোর নিরাপত্তা কর্মকর্তারা শেষপর্যন্ত মাদ্রাসাটি বন্ধ করে দেয়। # 299832