IQNA

ইরানের ধর্মীয় নগরী কোমে পবিত্র কোরআন মাহফিল

11:08 - September 29, 2008
সংবাদ: 1692247
হযরত মাসুমা ( সা: আ:) এর পবিত্র মাজার কমপ্লেক্সের ইসলামী সংস্কৃতি ও দিকনির্দেশনা বিষয়ক দ্প্তরের উদ্যোগে ইরানের ধর্মীয় নগরী কোমে আগামী রবিবার পবিত্র কোরআন শিক্ষা বিষয়ক মাহফিল অনুষ্ঠিত হবে ।
কোম থেকে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পবিত্র কোরআনের ক্বারী সিয়ফ যাদে ও বিশিষ্ট কোরআন বিদ খাজা পীরির উপস্থিতির মধ্য দিয়ে ইরানের ধর্মীয় নগরী কোমে হযরত মাসুমা (সা: আ:) এর মাযার কমপ্লেক্সে রবিবার রাত ৮ .৩০ টায় পবিত্র কোরআন শিক্ষা বিষয়ক মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে পবিত্র কোরআন শিক্ষার প্রচার ও উন্নয়ন সম্পের্কে বক্তরা মূল্যবান বক্তব্য রাখবেন বলে কথা রয়েছে। # 299643
captcha