IQNA

তাজিকিস্তানে পবিত্র কোরআন প্রতিযোগিতা

10:22 - September 28, 2008
সংবাদ: 1692261
তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে ১১ ই অক্টোবর পবিত্র কোরআনের ক্বেরাআত ও হেফয প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
তাজিকিস্তানে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধান বার্তাসংস্থা ইকনাকে দেয়া এক সাক্ষাৎকারে তাজিকিস্তানে কোরআনের ক্বেরাআত ও হেফয প্রতিযোগিতা অনুষ্ঠানের খবর দিয়ে বলেন, দেশের অভ্যন্তরিণ ক্বারী ও হাফেজদের অংশগ্রহণের মধ্যদিয়ে আগামী ১১ ই অক্টোবর পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।এতে পবিত্র কোরআনের ৩০ ও ১০ পারা হেফয প্রতিযোগিতা ছাড়াও ক্বেরাআত ও তেলাওয়াতে সেরা কন্ঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আগামী ৬ ই অক্টোবর থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন শুরু হবে বলে প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজক কমিটির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ।# 299810
captcha