IQNA

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

10:21 - September 28, 2008
সংবাদ: 1692274
বিশ্বের বিভিন্ন দেশের ১৬৪ জন ক্বারী ও হাফেজদের অংশগ্রহণের মধ্য দিয়ে আগামী ১৩ই অক্টোবর সৌদি আরবে ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের একটি সূত্রের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বিশ্বের ৫৭ টি দেশের ১৬৪ জন পবিত্র কোরআনের ক্বারী ও হাফেজের অংশ গ্রহনের মধ্য দিয়ে আগামী ১৩ ই অক্টোবর পবিত্র মক্কা মোকাররমায় ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় পবিত্র কোরআনের তাফসির, ক্বেরাআত ও হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় সৌদি আরবের মোহাম্মদ মাকি হেদায়েতুল্লাহ, ইব্রাহিম আল হাবিমুল, সায়াদ আল দুসারী, আব্দুল মোহসেন আল কসেম, গরিমুল্লাহ আল যাহরনি ও সৌদ আল গানিম ইন্দোনেশিয়ার মোহাম্মদ রোম, বাহরাইনের আব্দুল্লাহ আল আমারী , বাংলাদেশের মোহাম্মদ নুরুদ্দিন সুদানের আব্দুর রহমান মাহমূদ আব্দুল কাদের ও মিশরের ফারজুল্লাহ আল শজালী এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন। # 299355
captcha