সিরিয়ার দৈনিক শম প্রেসের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানয়েছে, আন্তর্জাতিক কুদস কামিটির মহাসচিব মোহাম্মদ আক্রাম আল অদলুনি দৈনিক শম প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তিন দিন ব্যাপী এই সম্মেলনে পবিত্র কুদস শরীফের মুক্তি ও ফিলিস্তিনী জাতির প্রতি সহায়তার উপায় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করার কথা রয়েছে ।তবে এই সম্মেলনে আল কুদস মুক্তির বিষয়টি সবচেয়ে বেশি প্রধান্য পাবে বলে জানানো হয়েছে। জনাব আদলুনি বলেন, ২০১০ সালের মধ্যে মসজিদুল আকসাসহ কুদস শরীফকে ইহুদিদের পূর্ন নিয়ন্ত্রনে আনার ইসরাইলী হুমকির মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়া জরুরী। তিনি ৬ ষ্ঠ আন্তর্জাতিক কুদস সম্মেলনের আয়োজনে সন্তুষ প্রকাশ করে বলেন, এর আগের সম্মেলনে ৬০ টি পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ৩৪ মিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করা হলেও মার্কিনযুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক চাপের কারণে এ পর্যন্ত ১৮ টি পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়েছে ।# 305281