মেক্সিকো সিটির ইসলামী শিক্ষা কেন্দ্রের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে মেক্সিকো সিটির ইসলামী শিক্ষা কেন্দ্রের প্রধান ফ্রান্সিসকো গোনযলেস মিনিরো মেক্সিকো সিটিতে এক বিশাল মসজিদ নির্মানের কাজ শুরু হওয়ার খবর দিয়ে জানিয়েছে প্রাত্যহিক নামায আদায়ের পাশাপাশি মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর, ঈদুল আযহার মতো বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালনের উদ্দেশ্যে এই বিশাল মসজিদ নির্মান প্রকল্প হাতে নেয়া হয়েছে । তিনি আশা প্রকাশ করে বলেন, মেক্সিকো শহরের মুসলমানরা যেভাবে এই মসজিদ নির্মানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাতে খুব সহজেই এই নির্মান কাজ শেষ করা সম্ভব হবে । উল্লেখ্য মেক্সিকোতে বর্তমানে ২ লক্ষ্য মুসলমান বসবাস করছে। # 306694