IQNA

সৌদি আরবে অনুষ্ঠিত ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

15:17 - October 22, 2008
সংবাদ: 1700238
সৌদি আরবের ধর্মীয় নগরী মক্কার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে ।
সৌদি আরবের সরকারী বার্তাসংস্থা ভস এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির ও তাজভিতসহকারে পূর্ণ কোরআন শরীফের হেফজ প্রতিযোগিতায় মিশর থেকে হোসাইন নয়েফ বেসিউনি, সৌদি আরব থেকে আনাস বিন সালমি বিন হামাদি আল হেজলাল মাতিরী, নাইজেরিয়া থেকে আল ফজেল মোআবিয়া ইব্রাহিম অদাম, ইয়ামেন থেকে আবুবাক আলী আহমাদ আল জাবী এবং আল জেরিয়া থেকে জালিলী ফয়সাল যথাক্রমে প্রথম,দ্বিতীয় ,তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করে এবং এদের প্রত্যেককে যথাক্রমে ৭৫, ৭২, ৬৯, ৬৬ ও ৬৩ হাজার সৌদি রিয়াল পুরস্কার দেয়া হয় । এছাড়া এই প্রতিযোগিতায় তেলাওয়াত ও তাজভিতসহকারে পূর্ণ কোরআনের হেফজ প্রতিযোগিতায় আলজেরিয়া, সৌদি আরব, ইরান, ইয়ামেন, ও মিশরের প্রতিনিধি যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেছে এবং এদের প্রত্যেককে যথাক্রমে ৪০, ৩৭, ৩৪, ৩১ ও ২৮ হাজার সৌদি রিয়াল পুরস্কার দেয়া হয় । উল্লেখ্য বিশ্বের ৫৬ টি দেশের ১৬৪ জন পবিত্র কোরআনের ক্বারী ও হাফেজের অংশগ্রহণের মধ্যদিয়ে মক্কার গ্র্যান্ড কোরল হোটেলে ৫ টি বিভাগে ৩০ তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । # 309210
captcha