ফিলিস্তিনের নিউজ চ্যানেল (PNN) এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দান সরকার মসজিদুল আকসায় ইহুদিদের প্রবেশের অনুমতি দেয়ায় ইসরাইল সরকারের নিন্দা জানিয়ে অবিলম্বে মুসলমানদের বিরুদ্ধে এ ধরনের উস্কানীমূলক তৎপরতা বন্ধ করার আহবান জানিয়েছে। উল্লেখ্য গত রোববার মুসলমানদের তীব্র প্রতিবাদ সত্যেও অনেক ইহুদি তাদের ধর্মীয় উপাসনার উদ্দেশ্যে মসজিদুল আকসায় প্রবেশ করে । এছাড়া গত সপ্তায় ইসরাইল সরকার মসজিদুল আকসার পাশে ইহুদি উপাসনালয় উদ্বোধন করায় ফিলিস্তিনের মুসলমানরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় । জর্দানের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের এই পদক্ষেপকে অবৈধ হিসেবে উল্লেখ করে বিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার জন্য ইসরাইলের প্রতি আহবান জানান । # 309523