সাফির নিউজ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, দক্ষিণ ফ্রান্সের মর্সি শহরের ইসলামী সংগঠনগুলোর উদ্যোগে আগমী ১লা নভেম্বর শহরের শনোত পার্কে মুসলমানদের ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হবে । সম্মেলনে মুসলিম চিন্তাবিদ ও বুদ্ধিজীবীগণ রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন । ভ্রাতৃপ্রতিম ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠেয় দক্ষিণ ফ্রান্সের এই সম্মেলনে মুসলমানরা একে অপরের সাথে আরো পরিচিত হওয়ার পাশাপাশি পারস্পরিক তথ্য অাদান-প্রদান ও ভাব বিনিময়ের সুযোগ পাবেন । # 310392