IQNA

ইহুদি পরিদর্শকদের নিরাপত্তার অজুহাতে মসজিদুল আকসায় ইসরাইলী পুলিশের হামলা

12:00 - October 25, 2008
সংবাদ: 1700668
ইসরাইলী পুলিশ ঘোষণা করেছে, মসজিদুল আকসা পরিদর্শনে আসা ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে হামলা চালানো হয়েছে ।
দৈনিক ‘‘ খাবারিন ’’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক সংবাদ সংস্থা ইকনা জানিয়েছে ইসরাইলী পুলিশের এক মুখপাত্র সেদেশের রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, মসজিদুল আকসা পরিদর্শনে আসা ইহুদিদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই মসজিদে হামলা চালানো হয়েছে । তবে এই হামলায় জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি উল্লেখ করেন । ইসরাইলী পুলিশ এমন সময় মসজিদুল আকসায় হামলা চালালো যখন গত কয়েকদিন ধরে শত শত উগ্র ইহুদি ইসরাইলী পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এই মসজিদটি পরিদর্শন করছিলেন। ফিলিস্তিনের ইসলামী উচ্চ পরিষদের সভাপতি শেখ আকরামা সাবেরী মসজিদুল আকসায় ইসরাইলী পুলিশের এই হামলার ব্যাপারে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন। # 310298
captcha