IQNA

সার্বীয় ভাষায় অনুবাদকৃত ইমাম খোমেনী (রঃ) এর জীবনী সংক্রান্ত বই এখন পাওয়া যাচ্ছে বেলগ্রেডের আন্তর্জাতিক বই মেলায়

8:45 - October 26, 2008
সংবাদ: 1700814
বেলগ্রেডে অবস্থিত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সম্প্রতি সার্বীয় ভাষায় অনুবাদকৃত ইমাম খোমেনী (রঃ) এর জীবনী সংক্রান্ত যে বই ছাপা হয়েছে তা এখন পাওয়া যাচ্ছে বেলগ্রেডের ৫৩ তম আন্তর্জাতিক বই মেলায়
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, বেলগ্রেডে নিযুক্ত ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের প্রধানের উপস্থিতির মধ্যদিয়ে গত সোমবার বেলগ্রেডে ৫৩ তম আন্তর্জাতিক বই মেলার উদ্বোধন করা হয়েছে । মেলায় ৮০০রও বেশি দেশি-বিদেশী প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে । এর মধ্যে ইতালী, মার্কিনযুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, বৃটেন, ক্রুয়েশিয়া, জাপান, পর্তুগাল, এঙ্গোলা, ব্রাজিল, গ্রীস, কানাডা, বসনিয়া হারজেগোবিনা, মন্টিনিগ্রো, ফ্রান্স , পোল্যান্ড, অষ্ট্রিয়া, রাশিয়া, চীন ও জার্মানীর ৩০০রও বেশি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিয়েছে। এছাড়া এই বই মেলায় বেলগ্রেডেস্থ ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের নয়া প্রকাশনা সংস্থাও অংশ নিয়েছে । এই বই মেলার ইরানী স্টলে সার্বিয় ভাষায় অনুবাদকৃত ইরানের ইসলামী বিপ্লবের রুপকার মরহুম ইমাম খোমেনী ( রঃ ) এর জীবনীসহ ইরানের কবি, সাহিত্যিক ও ইসলামী চিন্তাবিদগনের লেখা বিভিন্ন বই দর্শকদের মাঝে বেশ সাড়া জাগিয়েছে বলে জানা গেছে। # 310756
captcha