IQNA

অষ্ট্রেলিয়ার জাতীয় রেডিও ধর্মীয় অনুষ্ঠান প্রচার বন্ধ করে দেয়ায় সেদেশের ধর্মীয় নেতৃবৃন্দের সমালোচনা

8:56 - October 26, 2008
সংবাদ: 1700827
অষ্ট্রেলিয়ার জাতিয় রেডিও চ্যানেল এ বি সি’ ধর্মীয় অনুষ্ঠান প্রচার বন্ধ করে দেয়ায় দেশের ধর্মীয় নেতৃবৃন্দ এর সমালোচনা করেছে ।
অষ্ট্রেলিয়ার জাতিয় রেডিও চ্যানেল এ বি সি’র বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, অস্ট্রেলিয়ার এ বি সি রেডিওর ধর্মীয় অনুষ্ঠানের প্রতি শ্রোতাদের যথেষ্ট সাড়া না পাওয়ায় এই অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। তবে কেউ কেউ বলছেন ধর্মীয় অনুষ্ঠানের প্রতি এ বি সি রেডিওর কর্মকর্তাদের অনিহাই এই অনুষ্ঠানমালা বন্ধ করে দেয়ার মূল কারণ। এ বি সি রেডিও ধর্মীয় অনুষ্ঠানমালা বন্ধ করে দেয়ার পর দেশটির ধর্মীয় নেতৃবৃন্ধ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। অষ্ট্রেলিয়ার ক্যাথলিক খ্রিষ্টান ধর্মগুরুদের সম্মেলন সংস্থার মহাসচিব ব্রায়ন লোকাস ধর্মীয় অনুষ্ঠানের প্রতি দেশের গণমাধ্যমগুলোকে বিশেষভাবে গুরুত্বদেয়ার আহবান জানিয়ে বলেন, মানুষের মাঝে ধর্মীয় অনুভূতি যত বেশী জাগ্রত হবে সমাজে ততবেশি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে । অষ্ট্রেলিয়ার ফেডারেশন অফ ইসলামিক কাউন্সিলের সভাপতি অস্ট্রেলিয়ার জাতীয় রেডিও হিসেবে এ বি সি রেডিওর ধর্মীয় অনুষ্ঠানমালা যখন আরো বৃদ্ধি করা উচিত তখন এই রেডিও চ্যানেলে ধর্মীয় অনুষ্ঠান একেবারে বন্ধ করে দেয়ায় তা দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে মারাত্মকভাবে আঘাত হেনেছে। এ অবস্থায় তিনি অবিলম্বে ধর্মীয় অনুষ্ঠানমালা পুনরায় শুরু করার জন্য এই রেডিও কর্তৃপক্ষের প্রতি আহবান জানান । #
310647
captcha