IQNA

জার্মানীর একটি মসজিদ দেশটির সুন্দর ও অত্যাধুনিক ভবনগুলোর মধ্যে সেরা ভবন নির্বাচিত হয়েছে

10:51 - October 27, 2008
সংবাদ: 1701293
জার্মানীর ববরিয় প্রদেশের একটি মসজিদ সৌন্দর্য ও নির্মান শৈলীর দিক থেকে গত ৫ বছরের মধ্যে দেশটির সেরা ভবন নির্বাচিত হয়েছে ।
ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জার্মানীর ববরিয় প্রদেশের পিতজারবোর্গ ইসলামী ফাউন্ডেশন ভবন সৌন্দর্য ও নির্মান শৈলীর দিক থেকে গত ৫ বছরের মধ্যে দেশটির সেরা ভবন নির্বাচিত হয়েছে । জার্মানীর বিশিষ্ট প্রকৌশলীদের নিয়ে গঠিত কমিটি দির্ঘ দিন দেশের সুন্দর ও অত্যাধুনিক ভবনগুলো যাচাই করে দেখার পর অবশেষে পিতজারবোর্গ ইসলামী ফাউন্ডেশন ভবনকে দেশের সেরা ভবন হিসেবে ঘোষণা করেছে। এই ভবনটিতে রয়েছে মসজিদ, ইসলামী শিক্ষাকেন্দ্র, লাইব্রেরী ও কনফারেন্স হল । ২০০৫ সালে পিতজারবোর্গ শহরের প্রকৌশলী ইয়জরোভিচ এই মসজিদকমপ্লেক্সটি নির্মান করেন। উল্লেখ্য এই প্রথম কোন মসজিদ কমপ্লেক্স জার্মানীর সুন্দর ও অত্যাধুনিক ভবনগুলোর মধ্যে সেরা ভবন নির্বাচিত হলো । # 310669
captcha