জর্দানের দৈনিক আল রয়ের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, জর্দানের ইসলাম ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রী আব্দুল ফাত্তাহ সেলহ শুক্রবার মিশরের রাজধানী কায়রোয় বিশ্ব ইসলামী প্রচারণা ও ত্রাণ তৎপরতা বিষয়ক ২০ তম আন্তর্জাতিক সম্মেলনে দেয়া ভাষণে বলেন, মুসলিম বিশ্বে এখনো অনেক অভিজ্ঞ ইসলামী মোবাল্লেগ ও খতিবের প্রয়োজন রয়েছে যারা ইসলামের প্রকৃত শিক্ষাকে বিশ্ববাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারবেন । তিনি আরো বলেন ইসলামী বিশ্ব আজ আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে নানা চ্যালেঞ্জের মুখোমুখি । আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে । # 310960