বার্তাসংস্থা রায়টার্সের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, শনিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামী দেশগুলোর শীর্ষস্থানীয় মুসলিম ব্যাংকারদের বৈঠকে বক্তারা বিশ্বব্যাপী ইসলামী অর্থনৈতিক ব্যাবস্থাপনা পদ্ধতি চালু করার জন্য বর্তমান সুযোগকে কাজে লাগানোর আহনাব জানান। বৈঠকে অংশগ্রহণকারীরা গুরুত্বারোপ করে বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক সংকট ইসলামী ব্যাংকগুলোর উপর কোন প্রভাব তো ফেলেই নি বরং উল্টো এই ব্যাংকগুলোর অর্থনৈতিক অবস্থা আরো শক্তিশালী হয়েছে । বর্তমানে বিশ্বে ৩০০ রও বেশি ইসলামী অর্থনৈতিক প্রতিষ্ঠান রয়েছে। # 311359