IQNA

দরিদ্রতা দূরীকরণ ও চিকিৎসা সেবা জোরদারের লক্ষ্যে ইসলামী দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহবান

20:41 - October 27, 2008
সংবাদ: 1701552
সংযুক্ত আরব অামিরাতের অর্থমন্ত্রী মুসলিম বিশ্বে দরিদ্রতা দূরীকরণ ও দূস্থদের মাঝে চিকিৎসা সেবা জোরদার করতে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার আহবান জানিয়েছেন।
বার্তাসংস্থা বারনমা’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, সংযুক্ত আরব অামিরাতের অর্থমন্ত্রী সোলতান বিন সাঈদ বিন মানসুরী তুরস্কের ইস্তাম্বুলে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য দেশগুলোর অর্থনৈতিক সম্মেলনে দেয়া ভাষণে ইসলামী সম্মেলন সংস্থার অনুন্নত সদস্যদেশগুলোতে দরিত্রতা দূরীকরণ ও চিকিৎসা সেবা জোরদারের পাশাপাশি এই দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে কাযর্করী পদক্ষেপ গ্রহণ করার উপর গুরুত্বারোপ করেন। জনাব মানসূরী বলেন, এজন্য ইসলামী সম্মেলন সংস্থার সদস্যদেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের পাশাপাশি বিদেশী পূঁজিবিনিয়োগকে আকৃষ্ট করতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে । সংযুক্ত আরব অামিরাতের অর্থমন্ত্রী তার বক্তব্যের শেষাংশে ``অভিন্ন ইসলামী অর্থনৈতিক পরিকল্পনা'' ও আই সি’র সদস্যদেশগুলোর অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে বলে বর্ণনা করেন। # 311373
captcha