কূয়েতের দৈনিক আল বাতানের বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ইসলামী দেশগুলোর শিক্ষক ইউনিয়নের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজ্ক কমিটির প্রধান গাজীউল আনযী সাংবাদিকদেরকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইসলামী দেশগুলোর শিক্ষকদের মধ্যে বিভিন্ন বিষয়ে শিক্ষা দানের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি মুসিলিম বিশ্বের শিক্ষক সমিতিগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করাই এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য । তিনি একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সমাজে প্রকৃত শান্তি, ন্যায় বিচার, গণতন্ত্র ও সবার সমান অধিকার প্রতিষ্ঠা করতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই । আর এজন্য প্রয়োজন সমাজে সৎ ও যোগ্য শিক্ষকের । তাই এই মহান পেশায় নিয়োজিত শিক্ষকদের প্রতি যাতে সমাজ ও সরকারের পক্ষ থেকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা হয় এবং সেই সাথে শিক্ষকদের সকল অধিকার যাতে বাস্তবায়িত হয় সে বিষয়টি তুলে ধরাও এই সম্মেলনের অন্যতম লক্ষ্য। এছাড়া এই সম্মেলনে ইসলামী দেশগুলোতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষাপদ্ধতিকে আরো আধুনিকায়ন করার বিষয় নিয়েও আলোচনা ও মতবিনিময় করা হবে বলে জানা গেছে। সম্মেলনে সুদান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ইয়ামেন, তুরস্ক, মরিতানিয়া, পাকিস্তান, সিয়েরালিউন, ইন্দোনেশিয়া, আলবেনিয়া, সেনেগাল, মালয়েশিয়া ও সিঙ্গপুরের শিক্ষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন । # 311298