IQNA

ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পবিত্র কোরআন প্রতিযোগিতার সামপনী অনুষ্ঠান

15:25 - October 28, 2008
সংবাদ: 1701890
ফিলিস্তিনের খান ইউনুসে শনিবার বিশ্ব বিদ্যালয়ের ছাত্রদের পবিত্র কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
ফিলিস্তিনের সরকারী বার্তাসংস্থা ভাফা’ এর বরাত দিয়ে ইরানের কোরআন বিষয়ক বার্তাসংস্থা ইকনা জানিয়েছে, ফিলিস্তিনের বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ, হাফেজ, ক্বারী, ইসলামী মোবাল্লেগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে খান ইউনূস সিটি কর্পোরেশনের সাংস্কৃতিক কেন্দ্রে এই কোরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিলিস্তিনের ৩৫০ জনেরও বেশি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণের মধ্যদিয়ে গত ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ৪ টি বিভাগে পবিত্র কোরআনের তাজভিত, তেলাওয়া ও হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই কোরআন প্রতিযোগিতার বিষয়বস্তুর মধ্যে রয়েছে, তাজভিত ও তেলাওয়াতসহ পবিত্র পূর্ণ কোরআন শরীফের হেফয প্রতিযোগিতা, তাজভিত ও তেলাওয়াতসহ পবিত্র কোরআনের ২০ পারা হেফয প্রতিযোগিতা, তাজভিত ও তেলাওয়াতসহ পবিত্র কোরআনের ১০ পারা হেফয প্রতিযোগিতা এবং তাজভিত ও তেলাওয়াতসহ পবিত্র কোরআনের ৫ পারা হেফয প্রতিযোগিতা ।খান ইউনূসের দারুল কোরআন সমিতির সভাপতি বলেছেন ফিলিস্তিনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে পবিত্র কোরআনের শিক্ষাকে আরো জোরদার করার লক্ষেই এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মূল্যবান পুরস্কার তুলে দেয়া হয়। # 311343
captcha